বিসমিল্লাহির রাহমানির রাহিম।

বি.কে.ডি.সি.এল স্কুল এন্ড কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকাটা সময়ের দাবি। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য জানা সম্ভব হচ্ছে, যা অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ।

শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত জাতিই পারে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্টই করবে না, বরং একজন ভালো মানুষ হিসেবে সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়

বর্তমান সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার প্রত্যয়ের সাথে আমরাও একমত। এই ওয়েবসাইটটি চালু করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগের এক নতুন সেতুবন্ধন তৈরি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

পরিশেষে, আমি আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের ঐকান্তিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে আসতে পেরেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বি.কে.ডি.সি.এল স্কুল এন্ড কলেজ একদিন দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে— এটাই আমার প্রত্যাশা।

মোঃ আব্দুল্লাহ আল মামুন

অধ্যক্ষ

বি.কে.ডি.সি.এল স্কুল এন্ড কলেজ
মোগলহাট, লালমনিরহাট।