বি.কে.ডি.সি.এল স্কুল এন্ড কলেজ লালমনিরহাট জেলার অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে অত্র এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা প্রদান করা নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যেন তারা আগামী দিনে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে।

আমাদের রূপকল্প (Vision)

"মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আলোকিত মানবসম্পদ তৈরি করে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখা।"

আমাদের অভিলক্ষ্য (Mission)

  • শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ঘটানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।
  • শ্রেণীকক্ষে আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করা।
  • নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক তৈরি করা।
  • শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে তোলা।
  • সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করা।

আমাদের বৈশিষ্ট্যসমূহ

দক্ষ শিক্ষকমণ্ডলী

আমাদের রয়েছেন একঝাঁক অভিজ্ঞ, মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যারা পরম মমতায় পাঠদান করেন।

ডিজিটাল ক্যাম্পাস

স্মার্ট ক্লাসরুম, আধুনিক কম্পিউটার ল্যাব ও সম্পূর্ণ ওয়াইফাই সুবিধার মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষা।

সহশিক্ষা কার্যক্রম

স্কাউটস, বিএনসিসি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রতিষ্ঠানটি সবসময় অগ্রণী।