উত্তর জনপদের সীমান্ত সংলগ্ন জেলা লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত লালমনিরহাট-মোগলহাট সড়কের পার্শ্বে নদীভাঙন কবলিত মোগলহাট ইউনিয়নের চিরছায়া সবুজঘেরা সুশোভিত, শান্ত ও নিরিবিলি পরিবেশে অত্র এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের নিরলস পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
১৯৯৪ সালের ডিসেম্বর মাসে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। মোগলহাট ইউনিয়নে প্রতিষ্ঠিত কলেজ এলাকাটি নদীভাঙন কবলিত ও দরিদ্র জন অধ্যুষিত হওয়ায় এলাকার শিক্ষা বিস্তারে এটি এক আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
বিস্তারিত পড়ুন